২০২১ সালে পড়াশুনায় মনোযোগ বাড়ানোর ৫টি উপায় জেনে নিন
ছাত্র জীবনে পড়াশোনায় মনোযোগ নিয়ে আসাটা অনেক জরুরী ভালো ফলাফল করার জন্য। কিছু ভালো উপায় জেনে রাখলে আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে।
আমরা যখন পড়তে বসি তখন আমাদের শক্তির মাত্রাটা অনেক বেশি থাকে। তখন আমরা ভাবি প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা পড়বোই, এক দিনেই অর্ধেক ছিলেবেচ শেষ করে ফেলবো।
এইভাবে পড়তে বসলে আমাদের শক্তির মাত্রা ১০০% থেকে ১০% এ নেমে যায়। আমরা ভাবি আজকে থাক খুব ঘুম পাচ্ছে একটু গেমস খেলে নেই।
আর এজন্যই আমরা পড়াশোনায় অনেক পিছিয়ে পড়ি। আজকের এই প্রতিবেদনে কিভাবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায় সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব।
পড়াশুনায় মনোযোগ বাড়ানোর ৫টি উপায়
১. নীরব জায়গায় পড়াশোন করুন
পড়াশোনার জন্য এমন জায়গা তৈরি করুন যেখানে কোনো শব্দ হয় না। আপনার বাসায় হয়তো এমন জায়গা নিশ্চয় আছে যেখানে শব্দ যায় না।
এরপর সেই নীরব জায়গায় পড়া শুরু করুন। আসলে শব্দ আমাদের পড়াশোনায় ব্যঘাত ঘটায়, যেমন ধরুন আপনি পড়তে বসলেন আর তখন টিভি বা রেডিও শব্দ আপনার কানে আসলো।
তখন কি আপনার পড়ায় মনোযোগ থাকবে? কখনোই মনোযোগ থাকবে না। তাই পড়ার জন্য এমন জায়গা নির্বাচন করুন যেখানে বাইরের শব্দ কম যায়।
২. বর্তমান মুহূর্তে থাকুন
যখন আপনি পড়তে বসবেন তখন আপনি চোখ বন্ধ করে আপনার মনকে বলুন এখানেই থাকতে।
অর্থাৎ মর্তমান মুহূর্তে থেকেই পরবো এমন মনোভাব গড়ে তুলুন, দেখবেন আপনার মন আপনার আয়োত্বে চলে আসবে।
প্রথমে একটু সমস্যা হতে পতে পারে, কিন্তু একটানা অনেকদিন এমন করলে আমি নিশ্চিত যে আপনার মনকে আপনি যা বলবেন সে তাই শুনবে।
৩. আপনার পড়াশোনা সহজ মনে করুন
আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার কেন পড়তে ইচ্ছে করে না ?
সাধারণত আমরা পড়তে বসলে আমাদের মানসিক যন্ত্রনা শুরু হয়।
যেটা পড়ার প্রতি একটা ভয় তৈরি করে। আর এ কারনেই আমরা মূলত পড়াশোনা থেকে দূরে থাকতে চায়।
পড়াশোনা আমাদের কাছে অনেক কঠিন লাগতে শুরু করে। আর এর থেকে বাচার সহজ উপায় হলো যখন আপনি পড়তে বসবেন তখন সেই পড়াকে অনেক সহজ করে নিবেন।
আসলে পড়াশোনা বা কোনো কাজ কঠিন হয় না এটা নির্ভর করে আমাদের মনের উপর।
আমরা যদি কোনো কাজ বা পড়াশোনাকে সহজ মনে করি তাহলে সেটা অনেক সহজ হয়ে যায়। আর যদি কঠিন মনে করি তাহলে সেটা দিন দিন আরো কঠিন হয়ে যায়।
৪. বিশেষ অধ্যায়নের জন্য নিজেকে পুরুস্কৃত করুন
যদি আপনি আপনার মনকে পড়াশোনায় মনযোগী করে তুলতে চান তাহলে এটি অনেক শক্তিশালী উপায়।
এক্ষেত্রে আপনার সম্পূর্ণ পড়াটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে হবে। যেমন ধরুন ১৫০ মার্কের প্রশ্ন পরবেন।
এখন আপনি সেটাকে ৫০ মার্কের তিনটি ভাগে ভাগ করে পড়তে পারেন এবং প্রতিটি ভাগ শেষ হয়ে গেলে নিজেকে পুরুস্কৃত করতে পারেন বিভিন্ন ভাবে।
৫. নিজের প্রতি আত্মবিশ্বাস
আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস যত বেশি থাকবে পড়াশোনায় তত বেশি মন বসার সম্ভবনা থাকে।
পড়াশোনায় আত্মবিশ্বাস থাকে যেকোনো কঠিন পড়ায় সহজ হয়ে যায় এবং পড়ায় সহজেয় মন বসে।
তাই আত্মবিশ্বাসী হোন নিজের প্রতি এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আপনি লেখাপড়ায় মনোযোগী হয়ে উঠবেন।
মানে রাখবেন আপনি চাইলে যেকোনো কঠিন কাজই সহজ করে করতে পারবেন।
শেষ কথা
তো এই ছিলো পড়াশোনায় মন বসানোর গোপন টিপস। আশা করবো এই টিপসগুলো ব্যবহার করলে আপনি পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবেন এবং আপনার জীবন গড়ে তুলতে পারবেন।
আপনাকে অসখ্য ধন্যবাদ প্রতিবেদনটি পড়ার জন্য। পরবর্তীতে কোন ধরনে প্রতিবেদন আপনি চান কমেন্ট করে জানিয়ে দিবেন।
আমরা চেষ্টা করবো সেই বিষয়ের উপার প্রতিবেদন তৈরি করার। আশা করবো আপনি সব সময় আমাদের সাথেই থাকবেন।
