JSC Science - ৮ম শ্রেণির বিজ্ঞানের ৭ম অধ্যায়ের নোট
৮ম শ্রেণির সকল বিষয়ের নোট এখানে পাবেন। এস. এস. সি. এবং ৯ম ও ১০ম শ্রেণির জন্য ডিজিটাল আইটি সেবা সাইটিতে ভিজিট করতে পারেন।
জে. এস. সি. পরীক্ষার্থীদের জন্য বিগত বছরগুলো যেরকম ভাবে সাজেশান দেওয়া হয় যদিও এই বছরে সেরকম সাজেশান দেওয়া হবে না। তবে পরীক্ষার্থীদেরকে পড়াশোনার কমতি করা যাবে না।
আমাদের দেশে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে গত বছরের ন্যায় এই বছরেও জে. এস. সি. এবং পি. এস. সি. পরীক্ষা হবে না।
আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির রসায়নের ৭ম অধ্যায়ের নোট
৮ম শ্রেণির বিজ্ঞানের যেসব অধ্যায়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের লিস্ট নিচের দেওয়া হলো।
১. প্রথম অধ্যায়ঃ- এই অধ্যায়টির নাম হলো প্রাণিজগতের শ্রেণিবিন্যাস। এই অধ্যায়টি থেকে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। তাই সাজেশান করার সময় অবশ্যই এই অধ্যায়টিকে আলাদা করে গুরুত্ব দিয়ে পড়তে হবে।
আমরা যারা শিক্ষকতা করি তারা সবাই ছাত্র-ছাত্রীদেরকে এই অধ্যায়টি অনেক বেশি সময় নিয়ে পড়ানোর চেষ্টা করে থাকি। কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং প্রতি বছরই বহুনির্বচনী প্রশ্ন হয়ে থাকে।
২. ৬ষ্ঠ অধ্যায়ঃ- পরমাণুর গঠন অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়টি ভালো মত পড়াশোনার করলে পরবর্তী ক্লাসেও এর সুবিধা পাওয়া যাবে।